Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Bangladeshi arrested: হাই-অ্যালার্টের মধ্যেই সীমান্ত টপকে ভারতে! শ্ৰীভূমির লাতুবাজারে ধৃত বাংলাদেশি নাগরিক জসিম

Bangladeshi national Jashim arrested at Latubazar in Sribhumi.
Bangladeshi national Jashim arrested at Latubazar in Sribhumi.

 

শ্রীভূমি (অসম), ১৫ জুন  : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ঢালাও নিরাপত্তা-ব্যবস্থা এবং হাই-অ্যালার্টের মধ্যে এক বাংলাদেশি নাগরিকের অবৈধভাবে ভারতে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার সদরের পার্শ্ববর্তী বাংলাদেশ-সীমান্তবর্তী লাতু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার ভোরে লাতুবাজার এলাকায় স্থানীয় জনতার তৎপরতায় বাংলাদেশের সিলেট বিভাগের বিয়ানিবাজার-বড়লেখা এলাকার বাসিন্দা জনৈক জসিম সরকার ধরা পড়েছেন। ধরা পড়ার পর স্থানীয়দের জেরায় তিনি যে বাংলাদেশের সিলেট বিভাগের বিয়ানিবাজার-বড়লেখা এলাকার বাসিন্দা তা স্বীকার করেছেন। তার হেফাজত থেকে বাংলাদেশি ব্র্যান্ডের সিগারেট, দিয়াশলাই এবং কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল প্রায় ছয়টার দিকে লাতু বাজার এলাকায় ব্রাজিল ফুটবল দলের জার্সি পরিহিত এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ জাগে স্থানীয় বাসিন্দাদের। তাকে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে আরও চাপ দিলে তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেন। ধৃত ব্যক্তি জানিয়েছেন, রবিবার গভীর রাতে মালেগড় ওয়ার মেমোরিয়াল সংলগ্ন লঙ্গাই নদীর ব্রিজের তলা দিয়ে সীমান্ত অতিক্রম করে তিনি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এর পর বিভিন্ন পথ ধরে লাতু বাজার এলাকায় পৌঁছেন তিনি।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাকে আটক করে লাতু পিআইসিপি-র সেকেন্ড লাইন অব ডিফেন্সের নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেন। পরে নিরাপত্তা সংস্থাগুলি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কী উদ্দেশ্যে তিনি ভারতে প্রবেশ করেছেন, তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে সব বিষয়েও তদন্ত চালানো হচ্ছে। উল্লেখ্য, সাম্প্রতিককালে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রোধে বিএসএফ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী নজরদারি আরও বাড়িয়েছে। এর মধ্যেই লাতু সীমান্তে এই ঘটনা নতুন করে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে গোটা ঘটনার অনুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।

You might also like!