Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Umar Khalid: উমর খালিদের সঙ্গে ছবি, পুরনো পোস্ট ঘিরে বিতর্ক! সিজেপি নেতাকে নিশানা বিজেপির

Umar Khalid with CJP spokesperson Saurav Das
Umar Khalid with CJP spokesperson Saurav Das

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দিল্লি দাঙ্গা মামলায় অভিযুক্ত উমর খালিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের যোগাযোগ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সৌরভের একটি পুরনো সোশাল মিডিয়া পোস্ট সামনে এনে এই যোগসূত্রের দাবি করেছেন কেরলের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর। ওই পোস্টে উমর খালিদের সঙ্গে একই ফ্রেমে দেখা যাচ্ছে সৌরভ দাসকে। পাশাপাশি, সেখানে জেলবন্দি উমরকে ‘সাহসী যুবক’ হিসেবে প্রশংসা করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক তরজায় সরগরম হয়েছে বিভিন্ন মহল। 

বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখরের শেয়ার করা সেই পোস্টে উমরের সঙ্গে নিজের ছবি শেয়ার করে সৌরভের লিখেছেন, ‘অত্যন্ত সাহসী উমর খালিদের সঙ্গে দেখা। তুচ্ছ ও মিথ্যা মামলায় তিনি ৫ বছর ধরে জেলবন্দি। দেশের বিচার ব্যবস্থার গায়ে এই কালো দাগ সারা জীবনের জন্য থেকে যাবে। তাঁর মাথানত না করার মানসিকতা তাঁর প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়।’ সোশাল মিডিয়ায় সৌরভের সেই বার্তা তুলে ধরে কারও নাম না করেই বিজেপি নেতা পড়ুয়া ও অভিভাবকদের বিচক্ষণ হওয়ার বার্তা দিয়েছেন। তিনি লেখেন, ‘যারা প্রকৃত পড়ুয়া এবং তাদের অভিভাবক, যারা ন্যায্য দাবির জন্য লড়াই করছেন তাঁদের এই ছবি ও বার্তাটি দেখা উচিত। এবং বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন আপনারা কাকে সমর্থন করছেন।’ চন্দ্রশেখর আরও লেখেন, ‘কোনও হিংসাত্মক আন্দোলন বরদাস্ত করা হবে না। যে বা যারা এই দেশ, গণতন্ত্র বা অখণ্ডতাকে খুন্ন করার চেষ্টা করবে অবশ্যই তাদের বিরোধিতা করতে হবে।’ 

You might also like!