Country

1 year ago

VIP entry Ban on Chardham Yatra :চারধাম যাত্রায় ৩১ মে পর্যন্ত ভিআইপি দর্শন বন্ধ, ভিডিও ও রিল তৈরিতে নিষেধাজ্ঞা

VIP entry Ban on Chardham Yatra
VIP entry Ban on Chardham Yatra

 

দেহরাদূন, ১৭ মে : চারধাম যাত্রায় পুণ্যার্থীদের বিপুল ভিড়ের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ মে পর্যন্ত ভিআইপি দর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওগ্রাফি ও রিল তৈরিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চারধাম যাত্রায় পুণ্যার্থীদের বিপুল ভিড়ের পরিপ্রেক্ষিতে উত্তরাখণ্ডের মুখ্য সচিব রাধা রাতুরি ভিআইপি দর্শনের ওপর নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বাড়িয়েছেন, যাতে সমস্ত ভক্তরা সহজেই চারধাম দর্শন করতে পারেন।

উত্তরাখণ্ডের মুখ্য সচিব রাধা রাতুরি চারধাম মন্দির কমপ্লেক্সের ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওগ্রাফি/রিল তৈরির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি পর্যটন সচিব, গাড়ওয়াল বিভাগের কমিশনার এবং সংশ্লিষ্ট জেলার ডিএম এবং এসপিদের এই নির্দেশ পাঠিয়েছেন।


You might also like!