
মান্ডি, ১৪ মে: লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ১ জুন ভোট হবে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে। সেই কেন্দ্রে এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পূর্ব ঘোষণা মতই মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন তিনি।
মনোনয়ন পেশের আগে নিজের লোকসভা কেন্দ্রে এক বিরাট রোড শো করলেন কঙ্গনা। এদিন রাস্তার দুপাশে বিজেপি কর্মী সমর্থকরা ছাড়াও জনগণের ভিড় ছিল চোখে পড়ার মত। উল্লেখ্য, মান্ডি লোকসভা আসন থেকে রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিংকে কঙ্গনার বিরুদ্ধে প্রার্থী করেছে কংগ্রেস।
