Country

2 years ago

Accidents on Asian highway: এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনায় মৃত ভুটানের যুবক

Bhutanese youth dies in accident on Asian highway
Bhutanese youth dies in accident on Asian highway

 

রাঙ্গালিবাজনা, ৫ অক্টোবর  : আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনার মৃত্যু হল ভুটানের এক যুবক । বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জয়গাঁ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি ছোটো মালবাহী গাড়ি। ইকতি নদীর সেতুর মুখে শিলিগুড়িগামী একটি ট্রাককে ওভারটেক করতে যায় গাড়িটি। সেইসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ওই সময় শিলিগুড়িগামী ট্রাকটির চালকও নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে নীচে পড়ে যায়। এদিকে মালবাহী ছোটো গাড়ির চালককে গুরুতর জখম অবস্থায় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।

You might also like!