Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Shubhangshu Shukla:উড়ানের জন্য প্রস্তুত অ্যাক্সিয়ম-৪, দেশের নজর শুভাংশু শুক্লার দিকে

Axiom-4 ready for flight,
Axiom-4 ready for flight,

 

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২৫ জুন : আগে একাধিকবার ব্যর্থ হয়েছে চেষ্টা। বুধবার ফের একবার মহাকাশে পাড়ি দেওয়ার চেষ্টা করবেন শুভাংশু শুক্লারা। সবকিছু ঠিক থাকলে ভারতীয় সময় দুপুরে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবেন তাঁরা। এদিন ভারতীয় সময় বেলা বারোটা বেজে এক মিনিটে পৃথিবী ছেড়ে অন্তরীক্ষে পাড়ি দেবে অ্যাক্সিয়ম-৪। আর সেই অভিযানের শরিক হয়ে নজির গড়তে চলেছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু।

৩৯এ লঞ্চ কমপ্লেক্স থেকে ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে ‘ড্রাগন’কে মহাকাশে পাঠানো হবে। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন। আর পাইলটের ভূমিকায় রয়েছেন লখনউয়ের ছেলে শুভাংশু। চেষ্টা সফল হলে তিনি হবেন দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দেবেন। এর আগে ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন।


You might also like!