Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Amit Shah: ‘সংবিধান হত্যা দিবস’ নিয়ে বার্তা অমিত শাহর

Amit Shah's message
Amit Shah's message

 

নয়াদিল্লি, ২৫ জুন : বুধবার ‘সংবিধান হত্যা দিবস'-এর বিশ্লেষণ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এক্সবার্তায় তিনি লিখেছেন, ‘জরুরি অবস্থা’ ছিল কংগ্রেসের ক্ষমতার লোভের ‘অবিচারের সময়’। ১৯৭৫ সালের ২৫ জুন জারি করা জরুরি অবস্থার সময় দেশবাসী যে যন্ত্রণা ও দুর্ভোগের মুখোমুখি হয়েছিল, তা নতুন প্রজন্মকে জানানোর লক্ষ্যে, মোদী সরকার এই দিনটিকে 'সংবিধান হত্যা দিবস' নামে চিহ্ণিত করেছে। দিনটি আমাদের বলেছে যে, যখন সরকার স্বৈরাচারী হয়ে ওঠে, তখন জনগণের হাতেই তা উৎখাতের ক্ষমতা থাকে।

জরুরি অবস্থা জাতীয় প্রয়োজন ছিল না। বরং সেটা কংগ্রেস এবং একজন ব্যক্তির গণতন্ত্রবিরোধী মানসিকতার প্রতিফলন ছিল। সংবাদপত্রের স্বাধীনতা চূর্ণ করা হয়েছিল, বিচার বিভাগের হাত বেঁধে দেওয়া হয়েছিল এবং সমাজকর্মীদের কারাগারে পাঠানো হয়েছিল। 'সিংহাসন ছেড়ে দিন' স্লোগান তুলে স্বৈরাচারী কংগ্রেসকে দেশবাসী উৎখাত করেছিলেন। এই সংগ্রামে যাঁরা প্রাণ দিয়েছেন, সেই সব বীরদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

You might also like!