Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Amit Shah :সংবিধান হত্যা দিবসে বুধবার দিল্লিতে 'লং লিভ ডেমোক্রেসি যাত্রা'র সূচনা করবেন অমিত শাহ

Amit Shah to launch 'Long Live Democracy Yatra'
Amit Shah to launch 'Long Live Democracy Yatra'

 

নয়াদিল্লি, ২৫ জুন : দেশে জরুরি অবস্থা আরোপের ৫০ বছর পূর্তিতে বুধবার দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে 'সংবিধান হত্যা দিবস' পালিত হবে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 'লং লিভ ডেমোক্রেসি যাত্রা'র সূচনা করবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং দিল্লি সরকার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে। সংস্কৃতি মন্ত্রক এই তথ্য জানিয়েছে।

সাংবিধানিক মূল্যবোধ, গণতান্ত্রিক অধিকার এবং জরুরি অবস্থা থেকে প্রাপ্ত শিক্ষা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই লং লিভ ডেমোক্রেসি যাত্রা সারা দেশে সফর করবে। অমিত শাহ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। স্টেডিয়ামে ভারতীয় গণতন্ত্রের উপর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।

উল্লেখ্য, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭৫ সালের ২৫ জুন মধ্যরাতে আকাশবাণীতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তা চলে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত। জরুরি অবস্থা ভারতের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। এই সময়কালে নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল। সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির অধিকার খর্ব করা হয়েছিল। গত বছর কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে ২৫ জুনকে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করে।


You might also like!