
নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর : বুধবার সন্ধ্যায় লেহ-লাদাখ এবং জম্মু ও কাশ্মীরে দুটি উচ্চ-পর্যায়ের বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র। শীর্ষ সরকারি সূত্রে এখবর জানা গিয়েছে। লেহ-লাদাখ নিয়ে বৈঠকটি বিকেল ৩টায় এবং জম্মু ও কাশ্মীরের প্রায় ৪টার দিকে অনুষ্ঠিত হবে বলে ওই সূত্রে জানা গিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের নর্থ ব্লক অফিসে অনুষ্ঠিত বৈঠকে লাদাখ এবং জম্মু-কাশ্মীরে উভয় কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নররা উপস্থিত থাকবেন।এছাড়াও স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং স্বরাষ্ট্র মন্ত্রক ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষ আধিকারিকরাও বৈঠকে উপস্থিত থাকবেন।
সূত্র অনুসারে, উভয় কেন্দ্রশাসিত অঞ্চলে উন্নয়নমূলক প্রকল্পগুলির পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং অন্যান্য বিষয়গুলি বৈঠকে আলোচনা করা হবে। আশা করা হচ্ছে যে উভয় কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিড হুমকির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে।
