Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Amarnath Yatra 2026: জম্মু থেকে অমরনাথে পুনরায় যাত্রা শুরু, পুণ্যার্থীরা রওনা হলেন বালতালের উদ্দেশে

Amarnath Yatra resumes as Jammu-Srinagar Highway reopens for pilgrims
Amarnath Yatra resumes as Jammu-Srinagar Highway reopens for pilgrims

 

জম্মু, ২ আগস্ট : আবহাওয়ার উন্নতি হওয়ায় ফের রবিবার জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে পুনরায় শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ভারী বৃষ্টির কারণে এই রুটে স্থগিত ছিল অমরনাথ যাত্রা| বৃষ্টি এবং ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল ২৫০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| মেরামতের পর যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হয়েছে।

কড়া নিরাপত্তায় তীর্থযাত্রীদের নতুন একটি দল ভগবতী নগর বেস ক্যাম্প থেকে রওনা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে এদিন ভোররাত ২টো ৫২ মিনিটে ৩ হাজার ৮৮৬ জন পুণ্যার্থী ১৭৭টি যানবাহনে করে ভগবতী নগর থেকে কাশ্মীরের বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছেন। এই দলে ৩ হাজার ৯৮ জন পুরুষ, ৬৭৩ জন মহিলা, ৫ জন শিশু, ৮৭ জন সাধু, ২২ জন সাধ্বী এবং একজন বালক সাধু রয়েছেন। তীর্থযাত্রীদের কনভয়ের মধ্যে রয়েছে ৭৮টি বাস, ৪২টি মাঝারি মাপের যান, ৫৩টি হালকা গাড়ি এবং চারটি দু'চাকার গাড়ি।

উল্লেখ্য, তীর্থযাত্রীদের সুবিধার্থে শ্রী অমরনাথ জি শ্রাইন বোর্ড রেজিস্ট্রেশন এবং টোকেন বিতরণ সংক্রান্ত অফলাইন পরিষেবাগুলি ভগবতী নগর বেস ক্যাম্পে স্থানান্তরিত করেছে। প্রসঙ্গত, ধসপ্রভাবিত এলাকাগুলি মেরামতের জন্য উধমপুর ও বানিহালের মধ্যবর্তী ৪৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়ার পর শনিবার এই রুটে তীর্থযাত্রা স্থগিত করা হয়েছিল। মেরামতের কাজ হয়ে যাওয়ার পর শনিবার সন্ধ্যায় জাতীয় সড়কটি পুনরায় খুলে দেওয়া হয়। খারাপ আবহাওয়া ও মেরামতের কাজের কারণে শুক্রবার বালতাল থেকে একদিনের জন্য যাত্রা স্থগিত করা হয়েছিল| শনিবার থেকে এই রুটে তা আবার চালু করা হয়েছে।

You might also like!