Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Vaishno Devi Yatras Suspended: খারাপ আবহাওয়ার পূর্বাভাস, সাময়িকভাবে স্থগিত অমরনাথ ও মাতা বৈষ্ণোদেবী যাত্রা

Amarnath, Vaishno Devi Yatras To Be Temporarily Suspended Amid Weather Forecast
Amarnath, Vaishno Devi Yatras To Be Temporarily Suspended Amid Weather Forecast

 

জম্মু, ১৯ জুলাই : খারাপ আবহাওয়ার পূর্বাভাসের জেরে সাময়িকভাবে স্থগিত করা হলো অমরনাথ ও মাতা বৈষ্ণোদেবী যাত্রা| আইএমডি খারাপ আবহাওয়ার পূর্বাভাস জারি করার পর, প্রশাসনের তরফে রবিবার থেকে পহেলগাম এবং বালতাল উভয় রুটেই অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাশ্মীরের ডিভিশনাল কমিশনার অংশুল গর্গ জানিয়েছেন, রবিবার থেকে বালতাল এবং নুনওয়ান/চন্দনওয়ারী বেস ক্যাম্প থেকে আর আগে এগোনোর অনুমতি দেওয়া হবে না তীর্থযাত্রীদের। প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি খতিয়ে দেখে নিরাপদ বলে বিবেচিত হলে তবেই উভয় পথে তীর্থযাত্রীদের পুনরায় যাত্রা শুরু হবে। খারাপ আবহাওয়ার পূর্বাভাসের জন্য অমরনাথ যাত্রার পাশাপাশি শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, শনিবারও শ্রী অমরনাথ যাত্রা হয়েছিল| এদিন ভোরবেলা কড়া নিরাপত্তার মধ্যে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে ৩ হাজার ৬৩২ জন তীর্থযাত্রীর ১৭তম দলটি যাত্রা শুরু করে কাশ্মীরে পৌঁছয়। শনিবার মোট ১৬ হাজার ৩৯ জন তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দির দর্শন করেন। শনিবার পুণ্যার্থীদের মধ্যে ছিলেন ১১ হাজার ৭৮৫ জন পুরুষ, ৩ হাজার ৫২৭ জন মহিলা, ২৩৫ জন শিশু, ১০৩ জন সাধু, ১৯ জন সাধ্বী এবং ৫ জন রূপান্তরকামী তীর্থযাত্রী| এছাড়াও ছিলেন ৩৬৫ জন নিরাপত্তারক্ষী। ৩ জুলাই এই যাত্রা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট তীর্থযাত্রীর সংখ্যা হলো ৩ লক্ষ ৭৬ হাজার ৭৭৯ জন।

You might also like!