Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Ajay Rai Ram Mandir Visit: অযোধ্যার হোটেলে গৃহবন্দী অজয় রাই, মুখ খুললেন কংগ্রেস নেতা নিজেও

Police with Ajay Rai inside his hotel room in Ayodhya
Police with Ajay Rai inside his hotel room in Ayodhya

 

অযোধ্যা, ৩০ জুন : উত্তর প্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে অযোধ্যার একটি হোটেলে গৃহবন্দি করে রাখা হয়েছে, বিরোধীরা এমনই দাবি করেছে। এ বিষয়ে কংগ্রেস নেতা অজয় রাই নিজেও মুখ খুলেছেন। মঙ্গলবার তিনি বলেন, "আমরা সবাই ভগবান শ্রীরামের আশীর্বাদ নেওয়ার উদ্দেশ্যে অযোধ্যা যাওয়ার পরিকল্পনা করেছিলাম। পুজো ও দর্শনের জন্য আমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছিল। এছাড়াও দান-দক্ষিণা ও অনুদান আত্মসাৎ এবং জমি সংক্রান্ত কেলেঙ্কারির মাধ্যমে এই পবিত্র স্থানের যে দুর্নাম হয়েছে, সে বিষয়েও আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাতে চেয়েছিলাম। আমাকে ও আমার সহকর্মীদের গৃহবন্দি করে রাখা হয়েছে। রাত সাড়ে ১১টা নাগাদ পুলিশ জোরপূর্বক আমাদের গ্রেফতার করে আচার্য নরেন্দ্র দেব বিশ্ববিদ্যালয়ের অতিথি নিবাসে নিয়ে যায়। আমাদের হেনস্থা করা হচ্ছে এবং মন্দিরে যেতে বাধা দেওয়া হচ্ছে। তবে প্রার্থনা করার সুযোগ নিশ্চিত করতে আমরা যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত—তাতে যদি জেলে যেতে হয় কিংবা কয়েক দিন অন্ন-জল ত্যাগ করতে হয়, তবুও আমরা পিছপা হব না।" এ বিষয়ে রাজ্যের প্রতিমন্ত্রী ওম প্রকাশ রাজভর বলেছেন, "বিতর্ক সৃষ্টির জন্যই এ ধরনের নাটক করা হচ্ছে।"

You might also like!