Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Food Recipe : দক্ষিণ আফ্রিকান জিভে জল আনা রেসিপি 'পিরি পিরি চিকেন'! কিভাবে বানাবেন জানেন?

Piri Piri Chicken
Piri Piri Chicken

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নামে কি আসে যায়, রান্নার ক্ষেত্রে আসল কথা 'স্বাদ'। তবে আফ্রিকার একটি আদিম  ভাষায় 'পিরি পিরি' শব্দটির অর্থ মাখানো। সে যাই হোক দক্ষিণ আফ্রিকায় পিরি পিরি চিকেন বেশ উপদেয় খাদ্য। তবে ওই খাদ্যে ওদের নিজস্ব কিছু উদ্ভিজ্জ মশলা ও সবজি দেওয়া হয়, যা এখানে সহজলভ্য নয়। তাই এখানে পাওয়া যায় এমন জিনিস দিয়েই তৈরি হবে - 'পিরি পিরি চিকেন'

উপকরণ -  বোনলেস টুকরো করে ৫০০ চিকেন, অল্প করে হলুদ,ধনে,জিরে,কাশ্মীরি মিরচ,গরম মসলা,১ টমেটো,২ পেয়াঁজ,৮/১০ কোয়া রসুন,১ চামচ আদা বাটা,৮/১০ টা কাজু বাদাম, অল্প পোস্ত,২/৩ চামচ লেবুর রস,হাফ কাপ টক দই।কুচি করা ক্যাপসিকাম,গাজর,ব্রকোলি,বিনস, সাদা তেল,পরিমাণ মতো চিনি ও নুন।

প্রণালী - প্রথমে চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আলাদা রাখুন। গ্রেভির সমস্ত উপাদান গ্রাইন্ডারে পেষ্ট করে নিন। এরপর চিকেনের মধ্যে সমস্ত মশলা ও  পেষ্ট করা গ্রেভির উপাদান দিন এবং নুন,চিনি মিশিয়ে ৫/৬ ঘন্টা ফ্রিজে রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে সমস্ত টুকরো করা সবজি দিয়ে অল্প নাড়া চাড়া করে ওই গ্রেভি সহ সমস্ত চিকেন দিয়ে দিন। কিছুটা রান্না হলে অল্প জল দিয়ে ঢেকে দিন। আগুন কমিয়ে দিন। ৮/৯ মিনিটে হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার 'পিরি পিরি চিকেন'।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…