Breaking News
 
Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য

 

Shravan Special Recipe: শ্রাবণের উপবাসে মিষ্টিমুখ! আমিষ ছাড়াই বানান সুস্বাদু ঘরোয়া মিষ্টি

Shravan Traditional Sweets
Shravan Traditional Sweets

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শ্রাবণ মাস এলেই বহু ভক্ত উপবাস ও নিরামিষ আহার পালন করেন। অনেকের ধারণা, উপবাসের দিনে শুধু ফল বা সাধারণ খাবারই খেতে হয়। তবে সামান্য কয়েকটি নিরামিষ উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর নানা ধরনের মিষ্টি। এতে যেমন ব্রতের নিয়ম বজায় থাকে, তেমনই পরিবারের সকলের জন্যও তৈরি হয় বিশেষ স্বাদের খাবার।

১. মাখানার ক্ষীর—

উপকরণ:

* মাখানা – ১ কাপ

* ফুল-ফ্যাট দুধ – ১ লিটার

* চিনি – ৪–৫ টেবিলচামচ

* এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ

* কাজু, বাদাম ও পেস্তা কুচি – ২ টেবিলচামচ

পাত্রে ঘি গরম করে, শুকনো মাখানা ২–৩ মিনিট হালকা ভেজে নিন। অন্য পাত্রে দুধ ফুটিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। হয়ে গেলে তাতে মাখানা দিয়ে ১০–১৫ মিনিট ফুটতে দিন। চিনি, এলাচ গুঁড়ো ও বাদাম কুচি মিশিয়ে আরও ২–৩ মিনিট নাড়াচাড়া করলেই তৈরি।

২. সাবুদানার ক্ষীর—

উপকরণ:

* সাবুদানা – অর্ধেক কাপ

* দুধ – ১ লিটার

* চিনি – ৪–৫ টেবিলচামচ

* এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ

* কিশমিশ – ১ টেবিলচামচ

* কাজু কুচি – ১ টেবিলচামচ

পদ্ধতি মাখানার ক্ষীরের মতোই। সাবুদানা ২–৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। দুধ ফুটিয়ে ঘন হয়ে উঠলে, তাতে সাবুদানা দিন। সাবুদানাগুলি স্বচ্ছ হয়ে উঠলে, চিনি, এলাচ গুঁড়ো, কিশমিশ ও কাজু মিশিয়ে ৫ মিনিট নাড়াচাড়া করুন। মাখো মাখো হয়ে এলেই ক্ষীর তৈরি।

৩. নারকেলের লাড্ডু—

উপকরণ:

* কোরানো নারকেল – ২ কাপ

* কনডেন্সড মিল্ক – ১ কাপ

* ঘি – ১ চা-চামচ

* এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ

পাত্রে ঘি গরম করে তাতে কোরানো নারকেল দিয়ে ২ মিনিট নেড়ে নিন। কনডেন্সড মিল্ক ও এলাচ গুঁড়ো ধীরে ধীরে মিশিয়ে ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ক্রমাগত নেড়ে যেতে হবে, নয়তো দলা পাকিয়ে যেতে পারে। মিশ্রণ ঠান্ডা হলে ছোট ছোট লাড্ডু তৈরি করুন।

৪. আটার হালুয়া—

উপকরণ:

* আটা – ১ কাপ

* চিনি – ৫-৬ টেবিলচামচ

* এলাচ গুঁড়ো – অর্ধেক চা-চামচ

* কাজু ও কিশমিশ – ২ টেবিলচামচ

পাত্রে ঘি গরম করে, তাতে আটা ঢেলে দিন। সোনালি হওয়া পর্যন্ত দ্রুত হাতে নাড়তে থাকুন। অন্য পাত্রে জল ও চিনি ফুটিয়ে সিরা তৈরি করে রাখুন। ধীরে ধীরে সেই সিরা আটায় ঢেলে, নাড়তে থাকুন। মাখো মাখো হয়ে এলে, এলাচ গুঁড়ো ও ড্রাই ফ্রুট মিশিয়ে দিন। ঘি ছাড়তে শুরু করলে, নামিয়ে পরিবেশন করুন।

৫. ড্রাই ফ্রুট বরফি—

উপকরণ:

* বীজছাড়া খেজুর – ১ কাপ

* কাজু – অর্ধেক কাপ

* বাদাম – অর্ধেক কাপ

* পেস্তা – ২ টেবিলচামচ

* আখরোট – ২ টেবিলচামচ

* এলাচ গুঁড়ো – এক চিমটি

সব ড্রাই ফ্রুট ও খেজুর একসঙ্গে ব্লেন্ড করে নিন। ঘি গরম করে মিশ্রণটি ২–৩ মিনিট তাতে নেড়ে নিন। এলাচ গুঁড়ো মেশান। একটি ট্রে-তে ঘি মাখিয়ে রাখুন। মিশ্রণটি চারিয়ে দিন ট্রে-তে। ঠান্ডা হলে ১ ঘণ্টা সেট করে, পছন্দমতো টুকরো কেটে নিন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…