Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

2 years ago

Recipe: মেক্সিকান রান্না - টমেটোর দোরমা

Tomato Dorma
Tomato Dorma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  টমেটোর প্রথম সৃষ্টি মেক্সিকোতে। ওখান থেকে ষোড়শ শতকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে টমেটো ছড়িয়ে পড়ে। দেখতে ও স্বাদে অপূর্ব টমেটো দ্রুত সর্বত্র গ্রহণযোগ্যতা পায়। টমেটো দিয়ে  মূলত চাটনি করা হয়। এছাড়া অন্য রান্নায় টমেটো দিয়ে রান্নার স্বাদ বাড়ানো হয়। রান্নার ইতিহাস ঘেঁটে দেখা যায় টমেটো দিয়ে দোরমা/দোলমা প্রথম বানানো হয় মেক্সিকোতে। ওখানে অবশ্য দোরমার পুর মাছ দিয়ে বানানো হতো। আমাদের দেশে ইদানিং নিরামিষ টমেটোর দোরমা খুব প্ৰচলিত হয়েছে।

  উপকরণ -

* ৭/৮ টমেটো।

* ২ আলু সেদ্ধ করা।

* ১ পেয়াঁজ কুচি।

* অল্প আদা,১০/১২ কাজু বাদাম,অল্প চারমগজ,পোস্ত একসাথে গ্রাইন্ডারে পেস্ট করা।

* হাফ কাপ নাকেল কোরা।

* ২/৩ কাঁচা লঙ্কা চিরে বীজ ফেলে দেওয়া।

* গুঁড়ো মশলা - অল্প করে ধনে,জিরে,গরম মশলা, হলুদ,কাশ্মীরি মিরচ,নুন।

* সাদা তেল।

* অল্প ময়দা শক্ত করে মাখা।

  প্রণালী - 

প্রথম পর্ব - টমেটোর বোঁটার দিকে গোল করে কেটে ভিতরের সব বের করে একটা পাত্রে রাখতে হবে। বোঁটার অংশ রাখতে হবে।

 দ্বিতীয় পর্ব - সেদ্ধ করা আলু, পেয়াঁজ কুচি,অল্প জরে হলুদ,নুন,জিরে দিয়ে মেখে তেলে সাতলে নিতে হবে।

 তৃতীয় পর্ব -

 টমেটগুলোর মধ্যে ওই আলুর পুর সাবধানে ভরতে হবে। তারপর ওই বোঁটার অংশ দিয়ে ফাঁকটা আটকে ময়দা মাখা দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে।

চতুর্থ পর্ব -

অন্য পাত্রে তেল দিয়ে,নারকেল কোরা, গ্রাইন্ডারে পেষ্ট করা সব দিয়ে নাড়াচাড়া করে আবার অল্প করে গুঁড়ো মশলা,নুন মিশিয়ে হাফ কাপ জল দিয়ে রান্না হতে দিন।

 পঞ্চম পর্ব - ৪/৫ মিনিট রান্না হওয়ার পরে টমেটগুলো ধীরে ধীরে ওর মধ্যে দিয়ে দিন। আরও ৪/৫ মিনিট রান্না হলে গ্রেভি মাখো মাখো হলে নামিয়ে পরিবেশন করুন।


You might also like!