Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Food Recipe: বৈশাখে 'আম-কাসুন্দি-কাতলা'

Mango-Kasundi-Katla
Mango-Kasundi-Katla

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্বাদে ও স্বাস্থ্য অনুপম এই নতুন রেসিপি। গরমে কাঁচা আম ও কাসুন্দি খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে যদি বাঙালির প্রিয় কাতলা মাছ থাকে - তাহলে কথাই নেই। 

ঘোর গরমে আম কাসুন্দি দিয়ে টক টক কাতলা মাছের ঝোল শরীর যেমন ঠান্ডা রাখে, তেমনি খিদে বাড়াতেও কাজ করে। 

  উপকরণ -

  * কাতলা মাছ- ৬ টুকরো

  * আলু- ২টি

  * কাঁচা আম- ১টি

  * কালো জিরে- আধ চা চামচ

  * হলুদ গুঁড়ো- ১ টেবল চামচ

  * আদা- এক টুকরো (এক ইঞ্চি মাপের)

  * গোটা জিরে- আধ চা চামচ

  * শুকনো লঙ্কা- ২টি

  * কাঁচা লঙ্কা- ২-৩টি

  * কাসুন্দি- ১ টেবল চামচ

  * নুন- স্বাদ মতো

  * চিনি- অল্প একটু

* সর্ষের তেল- প্রয়োজন মতো

  প্রণালী -

  প্রথম পর্ব - আলু লম্বালম্বি কেটে রাখুন। নুন ও হলুদ দিয়ে ভাল করে মাখিয়ে কাতলা মাছ ও আলুর টুকরো আলাদা আলাদ করে ছাঁকা তেলে হাল্কা করে ভেজে তুলে রাখুন।

দ্বিতীয় পর্ব - এ বার কড়াইতে তেল গরম করে কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিন। তাতে সামান্য হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা আমের টুকরো দিয়ে ভাল করে নাড়তে থাকুন। আম ভাজা ভাজা হয়ে এলে নুন, চিনি আর দু’ কাপ জল ঢেলে ফুটতে দিন।

* মশলা ঝোলের সঙ্গে ফুটে মিলেমিশে গেলে তাতে মাছ আর আলু ভাজার টুকরো দিয়ে দিন। এ বার সামান্য কাসুন্দি ছড়িয়ে ঝোল ফুটতে দিন মিনিট দশেক। নুন-মিষ্টি চেখে নামিয়ে নিলেই তৈরি কাসুন্দি কাতলা।

You might also like!