Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Rasgolla Recipe :বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতন নরম তুলতুলে রসগোল্লা, দেখে নিন পদ্ধতি

Rosogolla
Rosogolla

 


 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 

উপকরন

১/২ লিটার ফুল ক্রিম দুধ

1 টেবিল চামচ ভিনেগার

1 কাপ চিনি

প্রস্তুত প্রনালী

দুধ টা ফুটতে দিলাম। ফুটে গেলে গ্যাস বন্ধ করলাম।

ভিনিগার আধা কাপ জলের মধ্যে মিশিয়ে নিলাম।দুধ ফুটে যাওয়ার এক মিনিট পরে এই ভিনিগার মেশানো জল দুধের মধ্যে দিয়ে ক্রমাগত নাড়তে থাকলাম যতক্ষণ না দুধ ছানা কেটে যাচ্ছে।

একটা বড় ছাঁকনির মধ্যে পাতলা কাপড় রেখে তার মধ্যে ছানাটা ছেঁকে নিলাম এবং ওপর থেকে ঠান্ডা জল দিয়ে ছানা টা ভালো করে ধুয়ে নিলাম। এরপর কাপড়টা একটা জায়গায় ঝুলিয়ে রেখে দিলাম তিন ঘন্টা ছানার জল ঝরে যাওয়ার জন্য।

ছানা টাকে একটা থালায় নিয়ে 15 থেকে কুড়ি মিনিট হাতের তালু দিয়ে খুব ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে হাত পুরো তেলতেলে হয়ে যাবে।এরপর ছানা থেকে ছোট ছোট বল দুই হাতের তালু দিয়ে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে যেন বলের গায়ে কোন দাগ না থাকে।

এক কাপ চিনি ও দুকাপ জল একটি প্যানে গরম হতে দিলাম চিনি গলে গেলে ও জল ফুটে উঠলে ছানার বলগুলো একে একে জলে দিয়ে দিলাম এবং 15 মিনিট খোলা অবস্থায় বেশি আঁচে ফোটাতে থাকলাম। জল কমে আসলে বা রস ঘন হয়ে গেলে সাইড থেকে গরম জল দিতে থাকলাম।

এরপর কম আঁচে ঢাকা দিয়ে আরও 15 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করলাম। রসগোল্লা বানাতে গেলে রসগোল্লার ছানা ঠিকঠাক হওয়া খুবই জরুরী।‌‌‌‌‌‌‌‌‌‌ রস ঘন হওয়া চলবে না ঘন হতে থাকলে সাইড থেকে বারবার গরম জল দেওয়া টা খুব জরুরী।


You might also like!