Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Chicken Kurkuri Recipe:বাড়িতেই বানিয়ে নিন রেস্তোরাঁর মতো চিকেন কুরকুরি

Chicken Kurkuri
Chicken Kurkuri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃষ্টিভেজা সন্ধে মানেই মুখোরোচক কিছু খেতে মন চায়। তবে তাই বলে বাইরের খাবার কিনে আনার প্রয়োজন নেই! তাই বাড়িতেই বানিয়ে নিন রেস্তোরাঁর মতো চিকেন কুরকুরি। সন্ধের চায়ের আড্ডা জমিয়ে তুলুন মুচমুচে মজাদার স্বাদের চিকেন কুরকুরির সঙ্গে। দেখে নিন চিকেন কুরকুরির রেসিপি আর বানানোর সহজ পদ্ধতি...

চিকেন কুরকুরি বানাতে লাগে:

চিকেন কিমা ২৫০ গ্রাম, সাদা তেল ৪ টেবিল চামচ, আদা-রসুন কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৫ টেবিল চামচ, কাঁচা লঙ্কা ১ চা-চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ, হলুদ ১ চা-চামচ, নুন স্বাদমতো, ময়দা ১৫০ গ্রাম, ডিম একটা, পাউরুটি গুঁড়ো পরিমাণ মতো।

পদ্ধতি:

১) প্যানে তেল গরম করে আদা-রসুন-পেঁয়াজ ভেজে, চিকেন কিমা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লঙ্কাগুঁড়ো দিয়ে নেড়ে নিন।

২) ভাজা হয়ে গেলে ছেঁকে তুলে নিন।

৩) এ বার ডিম, ময়দা, নুন,জল দিয়ে ব্যাটার তৈরি করুন।

৪) প্যানে তেল গরম করে ব্যাটারটা দিয়ে দিন।

৫) ব্যাটারটা ভেজে তুলে নিন।

৬) এরপর ব্যাটারটার মধ্যে চিকেনের পুর ভরে রোল করে আবার ব্যাটারে ডুবিয়ে পাউরুটিগুঁড়ো মাখিয়ে মুচমুচে করে ভেজে নিন।

তারপর গরম গরম খান চিকেন কুরকুরি।


You might also like!