Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

2 years ago

Palang Paratha : ছুটির দিন কিছু চটপটা খেতে মন হচ্ছে বানিয়ে ফেলতে পারেন 'চাইনিজ পালং পরোটা'

Palang Paratha
Palang Paratha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমরা হয়তো জানি না কিন্তু উদ্ভিদ গবেষণায় দেখা গেছে, পালংশাক এর জন্ম ও উদ্ভব আসলে চিনে। যদিও নেপালের দাবি যে নেপাল থেকেই দক্ষিণ চিনে প্রথম পালংশাক যায়। আসল কথা হলে দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক পরিবেশে প্ৰচুর এক বর্ষজীবী পালংশাক উৎপাদন হয়। এখন সর্বত্র 'পালং পরোটা' তৈরি হলেও চিন দাবি করে 'পালংপরোটা' ওদের রেসিপি। 


  আজকের রেসিপি 'চাইনিজ পালং পরোটা'


  উপকরণ -

 *একদম কুচি করে কাটা টাটকা পালং শাক(ডাটা বাদ দিয়ে) - ১০০ গ্রাম।

 * ময়দা ও আটা মিশিয়ে ৩০০ গ্রাম।

 * টকদই - ৫০ গ্রাম।

 * সুজি ১০০ গ্রাম।

 * আদা বাটা ১ চামচ।

 * গুঁড়ো মশলা - জিরা,হলুদ অল্প করে।অল্প নুন।

 * সাদা তেল।


  প্রণালী -

 প্রথম পর্ব-    ময়দা,আটা,সুজি,টকদই,অল্প নুন,আদা বাটা ও পালং কুচি একসাথে মিশিয়ে খুব ভালো করে মেখে অন্তত ৩/৪ ঘন্টা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

 দ্বিতীয় পর্ব - পরোটার মতো করে বেলে নিন(একটু মোটা করে)।

তৃতীয় পর্ব -তাওয়ায় পরোটার মতো করে অল্প তেলে ভেজে তুলুন।

চতুর্থ পর্ব - আলুর দমের সাথে পরিবেশন করুন।

You might also like!