Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Cooking

2 years ago

Jamai Sasthi 2024 Special: ষষ্ঠীর পর দিন জামাই থাকলে দুপুরের পাতে দিন কাতলার মধুক্ষীরা! রইল প্রণালী

Katla Mayurakkhi (File Picture)
Katla Mayurakkhi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জামাইষষ্ঠীর পরদিন যদি জামাই বাড়িতে থাকে। তাহলে তাঁকে দুপুরে ভালমন্দ কি রেঁধে খাওয়ানো যায়, তা নিয়ে চিন্তা করছেন? আসুন চটপট বানিয়ে নিন এই রেসিপি।   

উপকরণ

৫-৬ টুকরো কাতলা মাছ

১ কাপ সর্ষের তেল

স্বাদ অনুযায়ী নুন

১ চা চামচ গুঁড়ো হলুদ

১ টেবিল চামচ চারমগজ

৮-১০টি কাঠবাদাম

৮-১০টি কিশমিশ

নারকেলের কয়েকটি টুকরো

আধ কাপ টম্যাটো কুচি

২ টেবিল চামচ রসুন বাটা

১ টেবিল চামচ আদা বাটা

১ টেবিল চামচ পেঁয়াজ বাটা

৩-৪টি কাঁচা লঙ্কা

৩ টেবিল চামচ মধু

১ কাপ নারকেলের দুধ

প্রণালী

মাছ ধুয়ে প্রথমে নুন, হলুদ মাখিয়ে রাখতে হবে।

কড়াইতে সর্ষের তেল গরম হলে তার মধ্যে নুন, হলুদ মাখানো মাছগুলো ভেজে তুলে রাখুন।

মিক্সিতে নারকেলের টুকরো, ভেজানো কাঠবাদাম, চারমগজ, কিশমিশ এবং টম্যোটো এবং কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিন।

এ বার কড়াইতে আরও একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরমমশলা ফোড়ন দিন। তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ-রসুন-আদা বাটা।

সামান্য ভাজা হলে বাদাম, নারকেল, চারমগজ, টম্যাটোর পেস্ট দিয়ে দিন। ভাল করে কষাতে থাকুন। তার মধ্যে দিয়ে দিন নুন, সামান্য হলুদ এবং মধু।

মশলা কষানো হয়ে গেলে নারকেলের দুধ দিয়ে দিন। কিছু ক্ষণ ফুটতে দিতে হবে।

ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন তার মধ্যে। মাখো মাখো হলে নামিয়ে নিন। প্লেটে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

You might also like!