Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

3 years ago

Homemade Pizza Roll : লোভনীয় মিনি পিৎজা রোল, রইল সহজ রেসিপি

Homemade Pizza Roll
Homemade Pizza Roll

 

বিকালের জলখাবার একটু টেস্টি খাবার না হলে জমে! তাই দেরি না করে চটপট বানিয়ে ফেলুন মিনি পিৎজা রোল


উপকরণ


স্লাইজ পাউরুটি

পেঁয়াজ কুচি, 

ক্যাপসিকাম কুচি,

রসুন কুচি, 

ধনেপাতা কুচি

বাটার, 

পিৎজা মশলা

চিলি ফ্লেক্স

গোলমরিচ গুঁড়ো

মেয়োনিজ, 

ধনেপাতা চাটনি

পরিমাণ মত নুন, তেল


পদ্ধতি


প্রথমে ২-৩ চামচ বাটার গলিয়ে তাতে রসুন কুচি, পিৎজা মশলা, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিন। হালকা গরম করে ধনেপাতা কুচি দিয়ে গার্লিক বাটার তৈরী করে নিন। ম্যারিনেট মশলার মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, সামান্য আদা রসুন কুচি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর ম্যারিনেট হওয়া সবজি সামান্য ভেজে রাখুন।


একটা পাত্রে মেয়োনিজ ও ধনেপাতা চাটনি একসাথে ভালো করে মিশিয়ে স্পেশাল মিন্ট মেয়োনিজ তৈরী করুন। এবার পাউরুটি বেলে একটু লম্বা করে প্রথমে গার্লিক বাটার তারপর মিন্ট মেয়োনিজ, সবজি আর চিজ দিয়ে দুদিক থেকে মুড়ে টুথপিক দিয়ে আটকে দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। এবার পুরভরা পাউরুটি গুলোকে একটা থালায় রেখে ফুটন্ত জলের উপর বসিয়ে ঢাকা দিয়ে দিন। এভাবে ১৫ মিনিট দমিয়ে রাখলেই রেডি লোভনীয় মিনি পিৎজা রোল।

You might also like!