Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

2 years ago

'French-korma' : বাইরের খাবারের প্রয়োজনই নেই, ঘরেই বানান শেফ স্পেশ্যাল 'ফ্রেঞ্চ-কোর্মা'

French-korma
French-korma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কোর্মা একটা তুর্কি শব্দ - যার অর্থ মাংসের রান্না।কিন্তু শব্দটির অর্থ বিস্তারের পরে এখন নানা ধরনের 'কোর্মা' যেমন ফুলকপির কোর্মা,পঞ্চ ব্যঞ্জন কোর্মা ইত্যাদি হচ্ছে। সে যাইহোক, 'কোর্মা' প্রাথমিকভাবে তুরস্ক ও পরে ইউরোপে ছড়ায়।

আজকের রেসিপি 'ফ্রেঞ্চ কোর্মা'।

উপকরণ -

 * বোনলেস চিকেন ৫০০ গ্রাম।

 * খুব ছোট করে কাটা বোনলেস মটন ১০০ গ্রাম।

 * ছাড়ানো করাইশুঁটি ২০০ গ্রাম।

 * ২ টা পেয়াঁজ কুচি 

 * ২০/১২ কোয়া রসুন, কিছুটা আদা ও অল্প পেঁপে(মাংস দ্রুত সেদ্ধ হবে) পেষ্ট করা।

 * টকদই ১০০ গ্রাম ও ১ টা পাতি লেবুর রস,হাফ কাপ দুধ।

 * গুঁড়ো মশলা- হলুদ,জিরে, নুন,চিনি,গরম মসলা, জাফরান।

 * গোটা মশলা - লবঙ্গ,এলাচ, দারচিনি,গোলমরিচ,শুকনো লঙ্কা।

 * ২ চামচ মাখন।

প্রণালী -

.প্রথম পর্ব - টকদই,লেবুর রস,নুন,হলুদ,জিরে দিয়ে ভালো করে মেখে চিকেন ও মটন ১ঘন্টা ম্যারিনেট করুন।

  দ্বিতীয় পর্ব - জাফরান দুধে গুলে রাখুন।

  তৃতীয় পর্ব - কড়াইয়ে তেল দিয়ে সব গোটা মশলা ফোড়ন দিন। লঙ্কা পুড়ে কালো হলে পেয়াঁজ কুচি, আদা,পেঁপে ও রসুন বাটা দিয়ে ভালো করে নাড়ান। মিশ্রণটি লাল হলে ম্যারিনেট করা মাংস ওর মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াবেন। ৭/৮ মিনিট পরে মাংস প্রায় সেদ্ধ হয়ে আসবে। তখন ২ কাপ গরম জল ও করাইশুঁটি দিয়ে নাড়িয়ে আবার ঢেকে দিন।এবারও ৭/৮ মিনিট পরে ঢাকনা খুলে দিন। গ্রেভি বেশ ঘন হলে দুধে ভেজানো জাফরান ও ২ চামচ মাখন দিয়ে ২ মিনিট রান্না করে নামিয়ে নিন।

 চতুর্থ পর্ব - রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।

You might also like!