Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Butter Chicken: পুরনো দিল্লির গলিতে জন্ম বাটার চিকেনের! এর আসল রন্ধনপ্রণালী জানা আছে?

Butter Chicken
Butter Chicken

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একটা সুখবর দিয়ে 'বাটার চিকেন' আলোচনা শুরু করবো। বিশ্ব ব্যাপী মানুষের পছন্দের খাদ্যের তালিকা নিয়ে পর্গি বছর একটি পরিসংখান প্রকাশ পায়।২০২২ সালে সেই প্রিয় খাদ্য তালিকায় ভারত পঞ্চম স্থান পেয়েছে। আর ভারতের দুটো রেসিপি 'দিল্লির বাটার চিকেন' ও 'বাংলার পানির তন্দুর' যৌথভাবে পঞ্চম হয়েছে। তাই আজকের রেসিপি 'দিল্লির বাটার চিকেন'।

উপকরণ -

 * ছোট পিস করা ৫০০ গ্রাম চিকেন।

* ৪/৫ চামচ করে পুদিনা পাতা বাটা ও ধনেপাতা বাটা।

* ১চামচ করে আদা ও রসুন বাটা,২ টে পেয়াঁজ বাটা।

* ২/৩ চামচ ঘি ও হাফ চামচ করে গুঁড়ো মশলা ধনে,জিরে, হলুদ,কাশ্মীরি মিরচ,গরম মসলা ও পরিমাণ মতো নুন ও চিনি।

* হাফ কাপ টকদই।

* ১০০ গ্রাম মাখন ২০০ গ্রাম ফ্রেস ক্রিম,৮/১০ টা কাজু, কয়েকটা এলাচ,দারচিনি ও ২/৩ চামচ পোস্ত বাটা।

*৩/৪ টে টমেটো কুচি।

* অল্প সর্ষের তেল,সামান্য ফুড কালার,পাতিলেবুর রস।

প্রণালী - 

প্রথম পর্ব - মাংসের ব্রেস্টগুলো একটি পাত্রের মধ্যে নিয়ে একে একে ধনেপাতা বাটা, পুদিনা পাতা বাটা, কাজুবাদাম বাটা, দই, লেবুর রস, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ঘি, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য ফুড কালার, পাতিলেবুর রস ও সর্ষের তেলে গুলে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে মাখিয়ে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

 দ্বিতীয় পর্ব - এবার মাংসের টুকরোগুলো গ্রিলারে বা তাওয়ায় গ্রিল করে নিন। মাইক্রোওভেনেও বানিয়ে নিতে পারেন। এভাবে তৈরি হল কাবাব।

তৃতীয় পর্ব - এবার একটি কড়াইয়ে সাদা তেল ও মাখন ভাল করে গরম করে নিতে হবে এবং তার মধ্যে দিতে হবে তেজপাতা, এলাচ,  ও দারুচিনি। ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে পেঁয়াজ,আদা, রসুন,টমেটো, কিছুটা মাখন, কাজুবাদাম দিন। অল্প আঁচে কিছুক্ষণ রেখে পরিমাণমতো জল দিয়ে ঢেকে দিন।

চতুর্থ পর্ব - টমেটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার স্বাদ মতো নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। অল্প চিনি দিন। বেশ থকথকে হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করতে দিন। ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিন। এবার ওই মিশ্রণ ছেঁকে নিয়ে আবার কড়াইতে ফুটতে দিন। এবার একে একে কাবাবগুলো দিয়ে দিন ও ক্রিম দিন। বেশ গাঢ় হয়ে এলে আরও কিছুটা মাখন আর ক্রিম দিন। কসৌরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দিন। কিছুক্ষণ চাপা দিয়ে রাখুন। ব্যাস রেডি বাটার চিকেন। এবার রুটির সঙ্গে সার্ভ করে ফেলুন।

You might also like!