Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Recipe: 'আমেরিকান কাবাব'

kabab american
kabab american

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'কাবাব' প্রধানত মুঘল রান্না হলেও বিশ্বায়নের কারণে এখন সব রান্নাই সর্বত্র প্ৰচলিত। দক্ষিণ এশিয়ায়  কাবাব কড়াইয়ে করা হয় আর মুঘল কাবাব রোষ্ট করে করা হয়।আমেরিকান কাবাবও পুড়িয়ে করা হয়।

  উপকরণ - 

 * বোনলেস মাটনের ছোট ছোট টুকরো -৫০০ গ্রাম

 * ২ টো পেঁয়াজ বাটা,৮/১০ কোয়া রসুন বাটা,১ চামচ আদা বাটা।

 * গুঁড়ো মশলা - পরিমাণ মতো জিরে,ধনে, হলুদ, লঙ্কা,সিমলা মিরচ, নুন,দারচিনি।

 * ১০০ গ্রাম টকদই

 * সর্ষের তেল ও অল্প মাখন।

প্রণালী - 

  প্রথম পর্ব- টকদই,বাটা মশলা ও গুঁড়ো মশলা মাটন টুকরোর সাথে ভালো করে মেখে ২ ঘন্টা ম্যারিনেট করুন।

  দ্বিতীয় পর্ব - কড়াইয়ে তেল দিয়ে মাটন মিশ্রণ ভালো করে কষান।১০/১২ মিনিট অল্প আগুনে ঢেকে রাখুন।মাংস সেদ্ধ হয়ে আসলে এবং বেশ কষা হলে নামিয়ে নিন।

 তৃতীয় পর্ব - মশলা মাখা ৪/৫  পিস মাটন একটু ফাঁক ফাঁক করে লোহার শিকে ঢুকিয়ে হালকা আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে   রোস্ট করুন।একটু পর পর ব্রাসে করে ওই মাংসের টুকরোর উপর মাখন মাখিয়ে দিন।রোস্টের গন্ধ বের হলে শিক থেকে খুলে পাত্রে রাখুন।

'আমেরিকান কাবাব' রেডি।

  চতুর্থ পর্ব - পুদিনা চাটনি ও রিং করা শশা ও পিয়াঁজ দিয়ে পরিবেশন করুন।

You might also like!