Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Old Digha: দিঘায় বিশ্ব বাংলা গ্লোব সরানোর কাজ শুরু

The Biswa Bangla logo is being dismantled
The Biswa Bangla logo is being dismantled

 

পূর্ব মেদিনীপুর, ১২ জুন : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার দিঘার চেনা রূপেও বদলের হাওয়া। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার অন্যতম চর্চিত ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডের প্রতীক সরানোর কাজ শুরু করল নতুন বিজেপি সরকার। শুক্রবার সকালে পুরনো দিঘার ১ নম্বর গেটের সামনে থাকা অতিকায় বিশ্ব বাংলা গ্লোবটি সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। তবে এই গ্লোবের জায়গায় নতুন কোনও প্রতীক বা কাঠামো বসানো হবে কি না, তা এখনও জানা যায়নি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সৌন্দর্যায়নের অঙ্গ হিসেবে পুরনো দিঘায় একটি সুদৃশ্য পার্ক তৈরি করে এই অতিকায় বিশ্ব বাংলা গ্লোবটি স্থাপন করা হয়। পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এটি। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের একাংশের মতে, এই বিশ্ব বাংলা গ্লোবটি গত কয়েক বছরে দিঘার প্রধান ল্যান্ডমার্ক হিসেবে পরিণত হয়েছিল।

You might also like!