Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Annapurna Bhandar : ফর্ম কেন এত দীর্ঘ? মন্ত্রিসভা শেষে সরলীকরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য

Annapurna Bhandar
Annapurna Bhandar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২৮ লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাঠানো শুরু হয়েছে। এই পরিস্থিতিতে প্রকল্পের ১৩ পাতার ফর্ম নিয়ে উঠছে নানা প্রশ্ন—কেন শুধু উপভোক্তার তথ্য নয়, পরিবারের বিস্তারিত তথ্যও নেওয়া হচ্ছে।

পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তালিকায় পুরুষরাও আর্থিক সাহায্য পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকী তালিকায় রয়েছেন মৃত, স্থানান্তিরত ভোটাররা। সরকারের স্পষ্ট বক্তব্য, অযোগ্য, অভারতীয় অনুপ্রবেশকারীদের জনগণের টাকায় দেওয়া অনুদান প্রদান করা হবে না।

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পরও অনেকে পূর্বতন সরকারের অনুদান পাচ্ছিলেন। তালিকায় ছিলেন মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেটরাও। এই অনুদান শুধু যোগ্য ভারতীয়রাই পাবেন। কোনও অনুপ্রবেশকারীকে টাকা দেওয়া হবে না। আমরা কেউ চাই না কোনও অভারতীয়র অ্যাকাউন্টে টাকা যাক।” পাশাপাশি, অন্নপূর্ণা যোজনার ফর্মে নেওয়া তথ্য সরকারের আরও নতুন প্রকল্পের সুবিধার ক্ষেত্রে এই তথ্য কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে।

অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রটি মোট ১২ পাতা। আবেদনকারী-সহ চাওয়া হয়েছে পরিপারের প্রধান ও অন্যান্য সদস্যদের তথ্য। চাওয়া হয়েছে জমি ও বাড়ির তথ্যও। তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। আজ, বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর  শিশু ও নারী কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, “প্রথমে বলেছিলাম ফর্ম পূরণ করতে হবে না। কিন্তু দেখালাম তালিকা লক্ষ লক্ষ ভুয়ো উপভোক্তা রয়েছে। সেই অসঙ্গতি রুখতেই এই পদক্ষেপ।” এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের অ্যাকাউন্টে এই টাকা আজকে থেকে যাওয়া শুরু হল।”

কিন্তু এখনও প্রচুর মহিলা আবেদন করেননি। তাঁরা আবেদন করলে কবে থেকে টাকা পাবেন সেই প্রশ্নও রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিডিও, পুরসভা-সহ ফর্ম পাওয়া যাবে। তা পূরণ করে জমা করার পর যাচাইয়ের ৭ দিনের মধ্যে টাকা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী  বলেন, “প্রতিদিন  ৭ দিন অন্তর মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা পল প্রাপকদের তথ্য সামনে আনবেন। ৯০ দিন  প্রক্রিয়া  চলবে। তারপর বন্ধ হবে।” তবে যাঁরা এখনও আবেদন করেননি  তাঁরা পূর্ব ঘোষণা অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ ও  ১৭০০ টাকা পাবেন।

You might also like!