Breaking News
 
CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন Anti-paper leak Bill: বিরোধীদের হট্টগোলের মাঝেই প্রশ্নফাঁস রোধ বিল, সংসদে ধর্মেন্দ্রকে ঘিরে বিজেপির বার্তা Supreme Court: প্রতিবাদ মানেই লাঠিচার্জ নয়, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের Kajal Sheikh: ডিম হামলা থেকে ‘চোর’ স্লোগান, ঋতব্রতপন্থী কাজল শেখকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি PM Modi pays tribute to Kargil-Vijay-Diwas: কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

 

West Bengal

2 years ago

Road accident in Nadia: শান্তিপুরে বেপরোয়া গতির বলি দু'জন, ঘাতক গাড়ির চালকও পলাতক

Road accident in Nadia
Road accident in Nadia

 

শান্তিপুর, ১৪ জুলাই : গাড়ির বেপরোয়া গতির জেরে নদিয়া জেলার শান্তিপুরে মৃত্যু হল দু’জনের। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে রবিবার ভোরে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের ফুলিয়া বাসস্ট্যান্ডের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবিবার ভোরে বাসের জন্য স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন এক ব্যক্তি। অন্যদিকে, সেখানেই প্রাতঃভ্রমণ করছিলেন একজন। তখন প্রবল গতিতে রানাঘাট থেকে কৃষ্ণনগরমুখী একটি পিকআপ ভ্যান আসছিল। হঠাৎই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

গাড়িটি প্রাতঃভ্রমণ করতে আসা ব্যক্তিকে এবং বাসস্ট্যান্ডে অপেক্ষারত ওই যাত্রীকে ধাক্কা দেয়। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এঁদের মধ্যে একজন মৃতের পরিচয় পাওয়া গিয়েছে। তাঁর নাম সুরজিৎ ঘোষ। বাড়ি ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকায়। অন্যজনের পরিচয় এখনও মেলেনি। শান্তিপুর থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। যে গাড়িটি দুর্ঘটনাটি ঘটিয়েছে, তার খোঁজে তল্লাশিও চলছে বলে জানানো হয়েছে। ঘাতক গাড়ির চালকও পলাতক।


You might also like!