Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

TMCCouncilor arrested: তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রিপল

Trinamool Councilor Tarun Chakraborty Arrested
Trinamool Councilor Tarun Chakraborty Arrested

 

আসানসোল, ২ জুন  : সরকারি যোজনার ত্রিপল আত্মসাৎ ও কেলেঙ্কারির অভিযোগে আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গরীব ও দুস্থদের দেওয়ার জন্য সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে আসানসোল উত্তর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে প্রামাণ্য তথ্য মেলার পর তরুণ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তাঁর হেফাজত থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধার হয়েছে, যা প্রশাসনের পক্ষ থেকে দুস্থদের বিতরণের জন্য দেওয়া হয়েছিল।

তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারিকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। বিজেপি সহ বিরোধী দলগুলি এই ঘটনার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে। শুধু ত্রিপল কাণ্ডই নয়, এলাকা জুড়ে কয়লা, বালি এবং জমি মাফিয়াদের ব্যবসার সঙ্গে ওই কাউন্সিলরের কোনও যোগসূত্র রয়েছে কি না, পুলিশ এখন তা-ও খতিয়ে দেখছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

You might also like!