Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Murshidabad:পাটক্ষেতে বৃদ্ধার মৃতদেহ! চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপাড়ায়

A sensation spread in Murshidabad after the body of an old woman was recovered
A sensation spread in Murshidabad after the body of an old woman was recovered

 

মুর্শিদাবাদ, ১১ জুলাই : এক বৃদ্ধার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে। বুধবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ার খিদিরপুর এলাকায় একটি পাটক্ষেতের ভিতরে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে গতকাল রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম গুরুদাসী মণ্ডল (৯০)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের নিশ্চিন্তপুর এলাকায়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধা কয়েকদিন আগে ভজরামপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তারপরেই এই ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে ব্যাপারে এখনও ধোঁয়াশায় পুলিশ।

You might also like!