Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Aroop Biswas :হাই কোর্টে ধাক্কা, মেসি কাণ্ডে আরও জটিল হল অরূপ বিশ্বাসের লড়াই

অরূপ বিশ্বাস
অরূপ বিশ্বাস

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মেসি কাণ্ডে আইনি চাপে থাকা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। মামলার দ্রুত শুনানির আর্জিও গ্রহণ করা হয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, নিয়ম মেনেই মামলার শুনানি হবে, বিশেষ সুবিধা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি গ্রেপ্তারির আশঙ্কা থাকলে অগ্রিম জামিনের আবেদন করার পরামর্শ দিয়েছে আদালত।

গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ এনেছেন মেসির গোট টুরের আয়োজক শতদ্রু। সেই অভিযোগের ভিত্তিতে অরূপকে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তার আগেই বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন মন্ত্রী। ইতিমধ্যে মেসি কাণ্ডে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অরূপ। সেই আবেদন খারিজ হয়েছে। পরে তিনি আবেদন করেন কলকাতা হাই কোর্টে। সেখানেও ধাক্কা খেলেন অরূপ বিশ্বাস।

প্রথমবার তলব এড়ানোর সময় অরূপ জানান, তিনি অসুস্থ। তাই আগামী দু’সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু অরূপকে সেই সময়টাও দিতে নারাজ পুলিশ। সোমবার ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রবিবার  প্রাক্তন মন্ত্রীর বাড়িতে দু’টি নোটিস সাঁটিয়ে দিয়ে আসে পুলিশ। তাতে সাফ বলা হয়, প্রাক্তন মন্ত্রী যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিতে চাইছেন না, সেই শারীরিক অসুস্থতার কোনও প্রমাণ তিনি দেখাতে পারেননি। কোনও মেডিক্যাল রিপোর্ট তিনি জমা দেননি। তাই সোমবার সকাল ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতেই হবে। তবে এখনও পর্যন্ত সশরীরে হাজিরা দেননি অরূপ। আইনজীবী মারফতও থানায় কিছু জানাননি। এবার পুলিশের পরবর্তী পদক্ষেপ কি গ্রেপ্তারি, উঠছে সেই প্রশ্ন।

You might also like!