Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

West Bengal

1 year ago

Murshidabad: মুর্শিদাবাদে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য! দুর্ঘটনায় মৃত্যু এক পৌঢ়ের

Murshidabad
Murshidabad

 

মুর্শিদাবাদ, ২৮ অক্টোবর : মুর্শিদাবাদে বেপরোয়া গতির জেরে মৃত্যু হল এক পৌঢ়ের। মৃতের নাম - মাদল সরকার (৬৫)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের কান্দির উদয়চাঁদপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে কান্দির দিক থেকে বহরমপুরে বেপরোয়া গতিতে আসছিল একটি গাড়ি। এমন সময়ে কান্দি থানার অন্তর্গত উদয়চাঁদপুর এলাকায় রাজ্য সড়কের উপর ওই গাড়িটি সজোরে ধাক্কা মারে মাদলবাবুকে। ধাক্কা লাগার পর ওই গাড়ির বনেটের উপরই হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। স্থানীয়রা দুর্ঘটনাটি দেখতে পেয়ে ঘাতক গাড়িটিকে আটক করে। সঙ্গে সঙ্গেই জখম মাদলবাবুকে ওই গাড়িতে করেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠান। যদিও হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি তাঁর। কর্তব্যরত চিকিৎসকরা মাদলবাবুকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িট- সহ চালককে আটক করেছে বহরমপুর থানার পুলিশ।

You might also like!