
দক্ষিণ ২৪ পরগনা, ১৯ মে : দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার, ২১ মে পুননির্বাচন। তার আগে মঙ্গলবার প্রচারাভিযান শেষ হবে। ওই কেন্দ্রে ২,৩৬,৪৪৪ জন ভোটার মোট ৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। ২৪ টি অক্সিলিয়ারি বুথ সহ মোট ২৮৫টি ভোট গ্রহণ কেন্দ্রে সকাল ৭টা থেকে ভোট নেওয়া হবে। চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত।
তৃণমূল প্রার্থী জাহাঙ্গির বনাম উত্তর প্রদেশের আইপিএস অজয়পাল শর্মার সংঘাতের জেরে ভোটপর্বে শিরোনামে উঠে এসেছিল ফলতা। ভোটের দিন ইভিএমে বিরোধী প্রার্থীর নামের পাশে সেলোটেপ মেরে রাখা-সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। একাধিক বুথে এই ধরনের অভিযোগ ওঠার পরই ফলতার নির্বাচন প্রক্রিয়া বেনজির ভাবে বাতিল করেছিল নির্বাচন কমিশন।
