Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

1 year ago

Rain will increase bengal:সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়

Rain will increase bengal
Rain will increase bengal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে সারা সপ্তাহ জুড়েই বাংলার পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা উড়িষ্যা থেকে বাংলায় ফিরে এসেছে। এই অক্ষরেখা পুরুলিয়া এবং কাঁথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া, পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপের উপর দিয়ে বিহার পর্যন্ত বিস্তৃত এবং আসামের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

দক্ষিণবঙ্গে আজ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার, এবং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে পার্বত্য জেলাগুলিতে ভারী থেকে প্রবল বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমান্যতা কমতে পারে এবং নদীর জল স্তর বাড়তে পারে। এছাড়া, নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এবং একটানা বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে।

You might also like!