Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Weather Forecast: মঙ্গলে উত্তরে বৃষ্টি, দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি

Rain in the north on Mars, humid discomfort in the south
Rain in the north on Mars, humid discomfort in the south

 

কলকাতা, ২৫ জুন: দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও তা দেখে বোঝার উপায় নেই। কোথাও কোথাও যদিও বিক্ষিপ্ত হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণের জেলাগুলিতে। তবে তাতে তাপমাত্রার কোনও পরিবর্তন হয়নি। উল্টে ভ্যাপসা গুমোট গরমে অস্থির অবস্থা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মৌসুমী বায়ু এবার গতি পাচ্ছে। যার জেরে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার আগে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ফলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

You might also like!