Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Bolpur:বোলপুরে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু পথচারীর, বিক্ষোভকে ঘিরে উত্তেজনা

Pedestrian killed by reckless bus in Bolpur
Pedestrian killed by reckless bus in Bolpur

 

বোলপুর, ১১ জুলাই : বীরভূমের বোলপুরে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের ১৭ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাইপাস সংলগ্ন এলাকায় কবি জয়দেব রোডে। মৃতের নাম আলাই শেখ (৬০ বছর)। তিনি স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে ও ঘাতক বাসটিকে ঘিরে রেখে পথ অবরোধ শুরু করেন এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ। বিক্ষোভকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

You might also like!