Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Calcutta High Court: কোমরে দড়ি, রাস্তায় প্রদর্শন! পুলিশের ভূমিকা নিয়ে রাজ্যকে জবাবদিহির নির্দেশ হাই কোর্টের

Calcutta High Court
Calcutta High Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:গ্রেফতারের পর অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় নিয়ে যাওয়ার প্রথা নিয়ে প্রশ্ন তুলেছে Calcutta High Court। আদালতের পর্যবেক্ষণ, পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে তাঁর সম্মানহানি করতে পারে না। কেন এই ব্যবস্থা চালু রয়েছে, তা জানতে রাজ্য সরকারের কাছে তিন সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে হাই কোর্ট।

সরকার পরিবর্তনের পর রাজ্যের নানা প্রান্তে একাধিক অভিযুক্তকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাই কোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়েছিল। হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে শুক্রবার এই মামলাগুলির শুনানি হয়। বিচারপতি সেনগুপ্তের মন্তব্য, ‘‘পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারে। আইন মেনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করতে পারে। দোষ প্রমাণিত হলে তাঁকে ফাঁসিতেও চড়াতে পারে। কিন্তু গ্রেফতারের নামে ইচ্ছাকৃত ভাবে অভিযুক্তদের সম্মানহানি করতে পারে না।’’ কোন পরিস্থিতিতে অভিযুক্তদের গ্রেফতারের পর কোমরে দড়ি পরানোর প্রয়োজন পড়ছে, জানতে চেয়েছেন বিচারপতি।

রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, ধৃতদের বিরুদ্ধে মূলত তোলাবাজির অভিযোগ রয়েছে। অপরাধের পুনর্নির্মাণের জন্য তাঁদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে রাজ্যকে তার পুলিশ আধিকারিকদের সতর্ক করতে বলেছে আদালত। ডিভিশন বেঞ্চ জানতে চায়, অভিযুক্তদের পালিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা আছে কি? সে ক্ষেত্রে সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে পুলিশকে। ধৃতদের সম্মানের বিষয়টিও মাথায় রাখতে হবে। চার সপ্তাহ পর হাই কোর্টে ফের এই মামলার শুনানি। তার আগে তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে লিখিত আকারে বক্তব্য জানাতে হবে আদালতকে।

You might also like!