Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Chopra case:চোপড়া-কাণ্ডে গ্রেফতার আরও এক, এবার পাকড়াও জেসিবি-র ঘনিষ্ঠ বুধা

One more arrested in Chopra case, this time Budha close to JCB has been arrested
One more arrested in Chopra case, this time Budha close to JCB has been arrested

 

চোপড়া, ৩ জুলাই : উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ‘ভাইরাল ভিডিয়ো’র ঘটনায় বুধা মহম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধা এই ঘটনার মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবির ঘনিষ্ঠ বলেই পরিচিত। ঘটনার সময় তাজিমুলের সঙ্গেই ছিল সে।

উল্লেখ্য, গত রবিবার তৃণমূল নেতা তাজিমুলের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োয় দেখা যায় এক তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারছেন তাজমুল। মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হচ্ছে। তার পরে আবার শুরু হচ্ছে মার। একই সঙ্গে এক তরুণকেও একই ভাবে মারতে দেখা যায়।

You might also like!