Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Jahangir Khan : বেঙ্গল এসটিএফের বড় সাফল্য, নেপাল সীমান্তে পাকড়াও ফলতার জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’

Jahangir Khan
Jahangir Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বেঙ্গল এসটিএফ ও জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হল ফলতার জাহাঙ্গির খান। সূত্রের খবর, বাংলা-নেপাল সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি তদন্তকারীদের নজরে ছিলেন। অভিযানের পর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।ফলতার পুনর্নির্বাচনের পর থেকে বেপাত্তা হয়ে যান জাহাঙ্গির। সূত্রের খবর, বাংলা-নেপাল সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন ফলতার ‘ত্রাস’। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও সন্তান। মোবাইল নম্বরও বদলে ফেলেছিলেন। বাচ্চাদের নাকি নেপালের স্কুলে ভর্তি করার জন্য খোঁজখবর নিচ্ছিলেন। সেই সময় নতুন মোবাইল নম্বর ট্র্যাক করে বেঙ্গল এসটিএফের তদন্তকারীরা জাহাঙ্গিরের খোঁজ পান। সেই অনুযায়ী বাংলা-নেপাল সীমান্তে হানা দেন তদন্তকারীরা। হাতেনাতে পাকড়াও করা হয় ‘পুষ্পা’কে। সূত্রের খবর, সীমান্ত পার করে নেপাল পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন তিনি। তিনি গ্রেপ্তার হতেই তাঁর বাড়ি ও বাড়ি সংলগ্ন পার্টি অফিসে জনরোষ আছড়ে পড়ল। ফলতায় অবস্থিত তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালালেন উত্তেজিত জনতা। পার্টি অফিসে ধরে ধরে সাজানো রয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। সেগুলি উদ্ধার করা হয়েছে।


গোটা রাজ্যের একটি মাত্র বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়। সেই ফলতারই তৃণমূল প্রার্থী ছিলেন জাহাঙ্গির খান। ভোটের আগে নিজেকে ‘পুষ্পা’ হিসেবে পরিচয় দিয়ে উঠে আসেন শিরোনামে। উত্তরপ্রদেশের ‘সিংহম’ পুলিশ আধিকারিকের কাছে কোনওভাবে মাথা নোয়াবেন না বলেই দাবি করেছিলেন। অথচ পুনর্নির্বাচনের সময় আসতেই ফলতার সেই ‘শের’ সেঁধিয়ে যান ঘরে। ভোটের ৪৮ ঘণ্টা আগেই ময়দানে ছেড়ে পালানোর কথা ঘোষণা করে দেন। অভিষেকের সাজানো ‘ডায়মন্ড হারবার’ মডেল দুরমুশ করে ফলতায় তৃণমূলের জামানতই জব্দ হয়ে যায়। ভোটের সময় পাওয়া রক্ষাকবচ প্রত্যাহার হয়ে যায়। সেই সময় প্রশ্ন উঠতে শুরু করে অভিষেকের ‘স্নেহধন্য’ জাহাঙ্গিরের গ্রেপ্তারি কি স্রেফ সময়ের অপেক্ষা? অবশ্য তারপর থেকেই অন্তরালে চলে যান ‘পুষ্পা’। তাঁকেই অবশেষে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ।

You might also like!