Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Sunday weather forecast for Bengal: রবিবারও তাপপ্রবাহ জারি বঙ্গে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৪১ ডিগ্রিতে

Sunday weather forecast for Bengal (File Picture)
Sunday weather forecast for Bengal (File Picture)

 

কলকাতা, ২৮ এপ্রিল: রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার দিনভর অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতায়। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় রয়েছে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম-সহ অন্যান্য জেলাগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে। রবিবার দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিপাত হলেও অস্বস্তি বাড়বে।


You might also like!