Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Duare Sarkar : আজ শুরু ‘দুয়ারে সরকার’, মিলবে আরও ৪টি নতুন প্রকল্পের সুবিধা

Duare Sarkar
Duare Sarkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেশ কয়েকটি নতুন পরিষেবা নিয়ে আজ থেকে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির । সপ্তমবারের দুয়ারে সরকারে গোটা মাসজুড়ে রাজ্যজুড়ে প্রায় ২ লক্ষ শিবিরের আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকারের আরও একটি শিবির। লক্ষ্য ৩৫টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া। ১ থেকে ১৬ সেপ্টেম্বর ও ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর, মোট দু'টি পর্যায়ে চলবে এই শিবির।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আবেদনপত্র জমা নেওয়ার শিবির চলবে ১ থেকে ১৬ সেপ্টেম্বর অবধি। পরিষেবা প্রদানের শিবির ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর অবধি চলবে। বিগত ৬টি পর্যায়ে ৪,৬৬, ২৮৪টি শিবির আয়োজন করা হয়েছে। শিবিরে এসেছেন ৯.৬৫ কোটির বেশি মানুষ। ৭.২০ কোটির বেশি রাজ্যবাসীকে পরিষেবা প্রদান করা হয়েছে।

 দুদুয়ারে সরকারের সপ্তম পর্যায়ে ১৭টি বিভিন্ন বিভাগের রূপায়িত ৩৫টি সরকারি প্রকল্প রাজ্যবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এগুলি হলো- খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বিশেষ চাহিদাসম্পন্নদের শংসাপত্র বা ডিসেবিলিটি সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট, তফশিলী বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা।

এ ছাড়াও থাকছে বার্ধক্য পেনশন, কৃষক বন্ধু, কিষাণ ক্রেডিট কার্ড (কৃষি), এগ্রিকালচারার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, বাংলা কৃষি সেচ যোজনার সুবিধা, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা ও লিঙ্ক করানো, আধার, কৃষিজমির মিউটেশন ও ল্যান্ড রেকর্ডসে ছোট সংশোধন, পাট্টার আবেদন, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, মৎস্যজীবীদের নথিভুক্তিকরণ।

এই প্রকল্পগুলির সঙ্গে থাকছে উদ্যম পোর্টালে নাম নথিভুক্তিকরণ, শিল্পী ও তাঁতিদের নথিভুক্তি, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ, ইলেকট্রিসিটি ওয়েভার ও নতুন সংযোগ। নতুন যে চারটি প্রকল্প এবার থাকছে তা হলো, বার্ধক্য ভাতা (সমাজ কল্যাণ ও শিশু উন্নয়ন বিভাগ), পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ (শ্রম বিভাগ), উদ্যম পোর্টালে নথিভুক্তিকরণ এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের তালিকাভুক্তিকরণ (ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগ)।

এবারেও বুথস্তরে স্থায়ী ও ভ্রাম্যমান দু-ধরনের শিবিরই আয়োজন করা হচ্ছে। রাজ্যজুড়ে পূর্বনির্ধারিত ১ লক্ষ শিবিরে আবেদনপত্র গ্রহণের বন্দোবস্ত করা হয়েছে। শিবিরগুলির ৩৬ শতাংশ ভ্রাম্যমান শিবির, ৬৪ শতাংশ প্রচলিত শিবির। পরিষেবা প্রদানের শিবিরের সংখ্যা একই রাখা হবে। প্রচার চলাকালীন প্রায় ২ লক্ষ শিবির কার্যকর থাকবে। নিবিড় প্রচার বলে প্রতি কাজের দিনে ১৪-১৫ হাজার শিবিরের ব্যবস্থা থাকছে।।

https://ds.wb.gov.in/portal_new_default.aspx ওয়েবসাইট থেকে নিকটবর্তী শিবিরের খোঁজ পাওয়া যাবে। ব্লক, জেলা ও রাজ্যস্তরে থাকছে কন্ট্রোল রুম। প্রতিটি শিবিরে অভিযোগ জানানোর বাক্স রাখা থাকবে। আবেদনকারীদের পরিষেবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রদান করা হবে। রাজ্য হেল্পলাইন নম্বর ১৮০০-৩৪৫-০১১৭/০৩৩- ২২১৪০১৫২ - ১৫টি লাইন।

You might also like!