Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Dubrajpur News: গ্রেফতার দুবরাজপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি

Milan Bagdi, Former President of the Dubrajpur Panchayat Samiti
Milan Bagdi, Former President of the Dubrajpur Panchayat Samiti

 

বীরভূম, ২৯ মে : ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে হিংসায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মিলন বাগদি। শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য এবং ‘প্রভাবশালী’ তৃণমূল নেতা ছিলেন মিলন। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ বিধানসভা নির্বাচনের পরে মিলনের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল কর্মী অস্ত্র নিয়ে চিনপাই গ্রামের এক বাসিন্দার বাড়ি ও দোকানে ভাঙচুর করে বলে অভিযোগ। এ ছাড়া বিজেপির স্থানীয় কার্যালয়-ও ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ধৃত তৃণমূল নেতাকে সিউড়ি আদালতে পেশ করা হবে।

You might also like!