West Bengal

1 hour ago

Mamata Banerjee : ধর্মীয় উসকানিমূলক মন্তব্যের অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর, রাজনৈতিক উত্তাপ তুঙ্গে

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ধর্মীয় উসকানির অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।এর আগে রানি রাসমণি অ্যাভিনিউয়ে এক সমাবেশ থেকে বাংলাদেশের ওসমান হাদি হত্যা প্রসঙ্গে তাঁর বক্তব্যকে ঘিরেও বিতর্ক তৈরি হয়। সেই ঘটনার পর শিলিগুড়ি-সহ একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন মামলায় ফের রাজনৈতিক চাপের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী।

বিধানসভা নির্বাচনের আবহে জনসভার মঞ্চ থেকে তৃণমূলনেত্রী বলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।” তাঁর এই মন্তব্যে নানা মহলে ওঠে সমালোচনার ঝড়। কীভাবে তৎকালীন মুখ্যমন্ত্রী এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করতে পারেন, স্বাভাবিকভাবে উঠতে থাকে সে প্রশ্ন।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জনৈক ব্যবসায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ (১), ৩৫১ (২) এবং ৩৫২ ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে, সম্প্রতি রানি রাসমণি রোডের সভা থেকে নাম না করে বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের জেরেও ওঠে বিতর্কের ঝড়। শিলিগুড়ি-সহ রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এবার ধর্মীয় উসকানিমূলক মন্তব্যেও এফআইআর দায়ের হল। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে ক্রমশ চাপ বাড়ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

You might also like!