Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Nandigram College: ঝামেলার আশঙ্কা! নন্দীগ্রাম সীতানন্দ কলেজে মোতায়েন পুলিশ

Sitananda College (File Picture)
Sitananda College (File Picture)

 

নন্দীগ্রাম, ২৪ জুন: ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক ঘিরে ঝামেলা এড়াতে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের গেটে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কারও বুঝতে অসুবিধা হলে তাঁরা কলেজে আসছেন। এছাড়া পরিচয়পত্র দেখে ছাত্র-ছাত্রীদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

ডিএসপি (হেডকোয়ার্টার্স)-এর নেতৃত্বে প্রচুর ফোর্স নামানো হয়েছে। শনিবার এই কলেজে এবিভিপি-র পক্ষ থেকে ভর্তি উপলক্ষ্যে হেল্প ডেস্ক বসানোর কথা ঘোষণা করা হয়। তাই ঝামেলার আশঙ্কা থেকেই পুলিশি তৎপরতা শুরু হয়। তবে, সোমবার কোনও ছাত্র সংগঠন হেল্প ডেস্ক বসায়নি। কলেজ গেটের বাইরে এবং ভেতরে কলেজ কর্তৃপক্ষই হেল্প ডেস্ক চালু করেছে।


You might also like!