Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

West Bengal

4 years ago

Anubrata Mondal at Asansol Medical College : অনুব্রতর জন্য জরুরি বিভাগ বন্ধ, প্রবল বিক্ষোভ হাসপাতালে

Emergency department closed for Anubrata
Emergency department closed for Anubrata

 

আসানসোল, ২৫ আগস্ট  : বুধবার জেলে রাত কাটানোর পর বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশ মতো আসানসোল জেল থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। এরপরই হাসপাতালের জরুরি বিভাগে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রোগীদের পরিবারের দাবি, একজন জেল বন্দি নেতার জন্য কেন এ ভাবে কষ্ট দেওয়া হবে তাঁদের?

বৃহস্পতিবার এ নিয়ে ক্ষোভ দেখা দেয় রোগীর পরিবারের সদস্যদের মধ্যে। এক ঘণ্টা পার হয়ে গেলেও টিকিট কাউন্টার বন্ধ। বাইরে রোগী কষ্ট পাচ্ছেন, অথচ জরুরি বিভাগে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এমন অভিযোগেই উত্তাল আসানসোল হাসপাতাল। জেল হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসার পরই কার্যত বিক্ষোভ শুরু হয় হাসপাতালে। লাঠি চালিয়ে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

অভিযোগ, হাসপাতালের তরফ থেকে অপেক্ষারত রোগী ও তাঁদের পরিবারকে বলে দেওয়া হয়েছে, আপাতত টিকিট কাউন্টার বন্ধ। এক ঘণ্টা হয়ে গেলেও লাইনেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের। কেউ কেউ প্রশ্ন তোলেন, একজন অপরাধীকে কেন এ ভাবে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হবে? সাধারণ মানুষ কেন ভুক্তভোগী? হাসপাতালে পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের দাবি অনুব্রতর জন্য পুলিশ অতি সক্রিয়। যাঁরা অপেক্ষা করছেন তাঁদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা, কারও অস্ত্রোপচার হয়েছে সম্প্রতি।


You might also like!