West Bengal

6 hours ago

ED Raid: কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কলকাতা-সহ আট জায়গায় অভিযানে ইডি

ED raids in different locations in West Bengal
ED raids in different locations in West Bengal

 

কলকাতা, ২১ জুলাই : রাজ্যে ফের অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সরকারি সুবিধা পাইয়ে দিতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বনগাঁ, কলকাতা-সহ রাজ্যের ৮ জায়গায় মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি চালান বলে খবর। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে চলে এই অভিযান।

ইডি সূত্রে খবর, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলা হতো। অভিযোগ, প্রায় এভাবে ২০ হাজার জনের কাছ থেকে আনুমানিক ১৬৫ কোটি টাকা তোলা হয়েছে। এরপরই এই সংক্রান্ত অভিযোগ জমা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। এরপরই নড়েচড়ে বসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারীরা জানতে পারেন, বনগাঁ-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় এর প্রতারণার জাল ছড়িয়ে। এরপরই এদিন একাধিক দলে ভাগ হয়ে বনগাঁ, কলকাতা, উত্তর ২৪ পরগণা-সহ মোট ৮ জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, বনগাঁর ৪টি ঠিকানায় তল্লাশি চলছে।

You might also like!