Game

54 minutes ago

Women's Asia Cup 2026: হংকং'কে ধরাশায়ী করে এশিয়া কাপের শেষ চারে ভারত

Smriti Mandhana became the highest run-getter in women's international cricket
Smriti Mandhana became the highest run-getter in women's international cricket

 

দুবাই, ৪ সেপ্টেম্বর : এশিয়া কাপে প্রথম দেশ হিসেবে ভারতের মহিলা দল এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল ৷ বৃহস্পতিবার হংকং'কে ১৩৭ রানে হারিয়ে শেষ চারে গেল হরমনপ্রীত কৌরের দল ৷ প্রথম ব্যাট করে ভারতীয় দল ১৯৩ রান করে। এই রানের জবাবে মাত্র ৫৬ রানেই শেষ হয়ে যায় হংকং ৷ ব্যাট হাতে সেঞ্চুরি(১২৪) করে ম্যাচের সেরা হয়েছেন ওপেনার স্মৃতি মন্ধানা ৷

এদিন তাঁর ব্যাটেই বড় রানের ইনিংস গড়ে সাতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ৷ আর টি-২০ তে দ্বিতীয় সেঞ্চুরি করে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের (১০,৮৮০* রান) মালিক হয়ে যান এই ভারতীয় ওপেনার ৷ তিনি টপকে যান ভারতেরই প্রাক্তন অধিনায়িকা মিতালি রাজ'কে (১০,৮৬৮ রান) ৷ পাশাপাশি লরা উলভার্ডট ও মেগ ল্যানিং'কে টপকে সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডও এদিন করেন মন্ধানা ৷ এদিন ভারতের হয়ে সর্বাধিক ৯ রানে তিন উইকেট নেন দীপ্তি শর্মা ৷ ২টি করে উইকেট নেন নন্দনী শর্মা, শ্রী চরণি ও প্রেমা রাওয়াতের ।

You might also like!