Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Bengal Weather Update: গরমের অস্বস্তি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

Discomfort from heat in South Bengal
Discomfort from heat in South Bengal

 

কলকাতা, ৩ জুন : আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা খুব একটা না বাড়লেও দক্ষিণবঙ্গে ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে তার পর থেকে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা সপ্তাহান্তে কিছুটা হলেও নামতে পারে। অস্বস্তি এবং ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই মিলবে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!