Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

BSF:বাংলাদেশে যাওয়া হল না, তেহট্টে বিএসএফ-এর গুলিতে মৃত্যু মহিলার

BSF
BSF

 

নদিয়া, ১ জুলাই : নদিয়া জেলার তেহট্টে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মৃত্যু হল এক মহিলার। মহিলার নাম ইসেতা বেওয়া (৫৫)। তাঁর বাড়ি বাংলাদেশের সালকি এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটে তেহট্ট থানার নবীন নগরে। জানা গিয়েছে, বছর কুড়ি আগে সীমান্ত পেরিয়ে ভারতে আসেন ওই মহিলা। এরপর তিনি বিহারে চলে যান কাজের সন্ধানে। সেখানে বিয়ে করে সংসারী হন।

কিন্তু বছর কয়েক আগে তাঁর স্বামী মারা যায়। এর মধ্যেই বাংলাদেশে ফিরবেন বলে কয়েকদিন আগে উনি বিহার থেকে নবীন নগর আসেন। রবিবার রাতে কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করেন তিনি। সেই সময় অনুপ্রবেশকারী ভেবে গুলি চালান বিএসএফ জওয়ানরা। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

You might also like!