Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

Cyclone Rimmel Update:সাইক্লোন রিমেলের প্রভাবে জলোচ্ছ্বাস দিঘায়

Cyclone Rimmel  Update
Cyclone Rimmel Update

 

পূর্ব মেদিনীপুর : শনিবার সকাল থেকেই দিঘায় রিমেলের প্রভাবে চলছে প্রবল জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দিঘা উপকূলে। এদিকে সপ্তাহান্তেও দিঘায় পর্যটকদের সেভাবে ভিড় ছিল না। নেপথ্য কারণ ভোট এবং রিমেল বলেই দাবি হোটেল মালিকদের একাংশের।

পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জলোচ্ছ্বাসের দৃশ্য দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা।শনিবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে শুরু করেছে।

শনিবার কাঁথিতে ভোট চলছে। প্রশাসনের তরফে দাবি করা হয়েছিল সপ্তাহান্তে পর্যটকদের দিঘায় না থাকার নির্দেশ দেওয়া হবে। ফলে শনি-রবিবার নতুন করে পর্যটকরা দিঘাতে যেতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছিল। যদিও হোটেল মালিকদের সংগঠনের তরফে দাবি করা হয়েছিল, আলাদা করে এই নিয়ে কোনও নির্দেশ তাঁরা পাননি।

শনিবার দিঘায় পর্যটক সংখ্যা অনেকটাই কম ছিল। দূর থেকেই অনেকে সমুদ্রের রুদ্রলীলা দেখেন। আর সেই 'ভয়ংকর সুন্দর' রূপ মনে রেখে দেওয়ার মতো, এমনটাই দাবি পর্যটকদের।

মেয়েকে কোলে নিয়ে জলোচ্ছ্বাস দেখছিলেন তারকেশ্বরের বাসিন্দা সৌমেন পাল। তিনি বলেন, 'আমরা সপ্তাহের শেষে ছোট খাটো ছুটিতে দিঘায় আসি। স্কুল ছুটি। তাই এসেছিলাম। সমুদ্রে তো নামতে দিচ্ছে না। কিন্তু, জলোচ্ছ্বাসের এই দৃশ্য আগে কোনওদিন দেখিনি। সারা জীবন এই অভিজ্ঞতা মনে থাকবে।’


You might also like!