West Bengal

2 years ago

Barddhaman :রাতের অন্ধকারে অন্ডালে গুলি, জখম দাপুটে সিপিএম নেতা

CPM leader injured in shooting in the dark of night
CPM leader injured in shooting in the dark of night

 

পশ্চিম বর্ধমান, ১২ সেপ্টেম্বর : পশ্চিম বর্ধমানের অন্ডালে রাতদুপুরে গুলিবিদ্ধ হলেন এক সিপিএম নেতা। অন্ডাল থানার সিদুলির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

তৃণমূলের প্রস্তাবিত উপপ্রধানকে সরিয়ে অন্ডালের খান্দরা পঞ্চায়েতে সিপিএমের সমর্থনে ‘নিজের’ পছন্দের তৃণমূলেরই উপপ্রধানকে বসানো হয়েছে। এই অভিযোগ উঠেছে এলাকার দাপুটে সিপিএম নেতা বুদ্ধদেব সরকারের দিকে। তাঁকে লক্ষ্য করেই সোমবার রাতে গুলি চালানো হয়। কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয় তাঁকে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। শুরু হয়েছে তদন্ত।

স্থানীয় বাসিন্দাদের দাবি, খান্দরা পঞ্চায়েতে যারাই থাকুক, লাগাম নাকি থাকত বুদ্ধদেববাবুর হাতেই। এসবের জেরে তাঁর উপর রাগ ছিল বিরোধী গোষ্ঠীর। সোমবার রাতে সিদুলিতে খান্দরা পঞ্চায়েত থেকে বাইক নিয়ে খান্দরায় নিজের বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি।

অন্ধকারে তাঁকে গুলি করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ৩ রাউন্ড গুলি চলে। বুদ্ধদেববাবুর বা কাঁধে একটি গুলি লাগে। স্থানীয়রাই দ্রুত তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ও অন্যান্য আধিকারিকরা পৌঁছন ঘটনাস্থলে।

আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) কুমার গৌতম জানান, “শুটআউটের ঘটনা ঘটেছে। আহতকে হাসপাতালে ভরতি করা হয়েছে। কে, কারা এবং কেন গুলি করল, তা ওঁর কাছে জানতে চাওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।তদন্ত শুরু হয়েছে।” ওই বেসরকারি হাসপাতালের নির্দেশক প্রবীর চক্রবর্তী জানান, “বাঁ কাঁধে গুলি লেগেছে। ওঁর জ্ঞান আছে। দ্রুত গুলি বের করার চেষ্টা হচ্ছে।”


You might also like!